ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, আলোচনা সভা, বিনামূল্যে বিশেষজ্ঞ  চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের সার্জারি সেবা দেওয়া প্রভৃতি।
এছাড়া শোকের মাস আগস্টে বিএসএমএমইউ-এ কর্মরত সকলে কালোব্যাজ ধারণ করবেন। 
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সমন্বয় সভায় এসব কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। 
সভায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।
আলোচনার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  মুজিব, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। 
বিএসএমএমইউকে আরও এগিয়ে নেওয়াসহ সকল বিভাগের সেবার মান আরও উন্নয়ন করার বিষয়ে সভায় আলোচনা হয়। 
এসময় উপাচার্য গবেষণা কার্যক্রম আরো জোরদারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বলেন, গুণগত মানের গবেষণা ও থিসিসের জন্য এওয়ার্ড প্রদান করা হবে। 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান,  প্রক্টর অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat