ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দু’টি মামলায় ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ বুধবার ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির  সমন্বয়ক সানাউল হক।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সানাউল হক বলেন, যশোর জেলার বাঘারপাড়া থানা ও কোতোয়ালী থানার ১৫ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, ধর্ষণ ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত সম্পন্ন করা হয়েছে।
এ মামলায় জব্দ তালিকার ২জন সাক্ষীসহ ৩৮ জনকে সাক্ষী করা হয়েছে। ১৫ আসামির মধ্যে গ্রেফতার ছয় আসামি হলেন, ডা. মো. লুৎফর রহমান (৭১), মো. খয়বার রহমান (৭০), মো. নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম (৬৮), মো. আবুল হোসেন বিশ্বাস (৬৮), মো, আবু বকর ওরফে আবু বক্কার মোল্লা (৬৯), ও মো. হোসেন আলী মোল্যা (৭২)। বাকিরা পলাতক। একারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
অপর প্রতিবেদনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কোতোয়ালী থানা এবং নেত্রকোনার কেন্দুয়া থানার ৭ আসামির বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করা হয়েছে। এ মামলায় শহীদুল্লাহ, হাবিবুর রহমান ওরফে মেনু মিয়া (৮০), মো. আব্দুল হান্নান ওরফে হান্নান মুন্সি (৭০) গ্রেফতার আছেন। বাকি চার আসামি পলাতক থাকায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এসব আসামির বিরুদ্ধেও মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ৩১ জনকে সাক্ষী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat