ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৮-০৯
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল আন্দোলন-সংগ্রামে বঙ্গমাতা’র অবদান অনন্য ও ইতিহাস স্বীকৃত। বঙ্গমাতা তাঁর জ্যোতিতে আলোকিত করেছেন  পরিবার, দল ও  সর্বোপরি বাঙালিকে। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গমাতার পরিশীলিত ও শুদ্ধ জীবন-যাপন, প্রজ্ঞা, মানবদরদ ও রাজনৈতিক বিচক্ষণতা থেকে আমরা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা এবং অনাকাক্সিক্ষত ঘটনা এড়িয়ে যাওয়ার শিক্ষা পাই। বঙ্গমাতার আদর্শ ধারণ করে দেশ সেবায় এগিয়ে আসার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 
পরে, শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দেন। এছাড়া, হলের ১০ শিক্ষার্থীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। 
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ‘বঙ্গমাতা: কোমলে-কঠোরে শুদ্ধতা ও প্রজ্ঞার প্রতীক’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন হলের সহকারী আবাসিক শিক্ষক অধ্যাপক ড. জোবাইদা নাসরীন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,প্রক্টর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat