ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রীট ঢালাইয়ের কাজ সম্প্রতি শুরু হয়েছে।
রসাটম প্রকৌশল বিভাগের অঙ্গসংস্থা ট্রেস্টরোসম এই কাজ বাস্তবায়ন করছে। আজ প্রাপ্ত এক বার্তায় একথা জানা যায়।
এএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং আরএনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি এ প্রসঙ্গে বলেন, ‘স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামো নির্মাণের চূড়ান্ত ধাপের কাজ শুরু হয়েছে। প্রথম ইউনিটে কাজের অভিজ্ঞতা ব্যবহার করে আমরা আরো কার্যকরভাবে কংক্রীট ঢালাই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।’
বার্তায় আরও বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা কনটেইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রিঅ্যাক্টর কক্ষকে সুরক্ষা প্রদান করে এবং এর মধ্য দিয়েই বিভিন্ন পাইপলাইন প্রবেশ করে। এছাড়াও অভ্যন্তরীণ কন্টেনমেন্টে স্থাপিত হয় পোলার ক্রেন, যা রিঅ্যাক্টরের সার্ভিসিং এর সময় ব্যবহৃত হয়ে থাকে।
রূপপুর প্রকল্পে ৩+ প্রজন্মের দুটি রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপিত হবে, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat