ইথিওপিয়ায় কিন্ডারগার্টেনে বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। দেশটির টিগরে অঞ্চলের একটি কিন্ডারগার্টেন বিমান হামলার ঘটনায় দুই শিশুসহ অন্তত চার জন প্রাণ হারিয়েছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক কেথেরিন রাসেল শনিবার টুইটারে বলেন, ‘ইথিওপিয়ার টিগরের রাজধানী মেকেলেতে পরিচালিত ঐ বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইউনিসেফ। ঐ হামলায় একটি কিন্ডারগার্টেন আঘাতপ্রাপ্ত হয়। এতে কতিপয় শিশু নিহত হয় এবং আরো কয়েকজন আহত হয়।’
শুক্রবার বিদ্রোহী অধ্যুষিত এ অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117