ব্রেকিং নিউজ :
ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪
  • প্রকাশিত : ২০২২-০৮-২৭
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এখন সরকার পতনই তাদের (বিএনপির) লক্ষ্য। আমরা মনে করি তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা।
ওবায়দুল কাদের আজ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকার পতন মানে ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ, আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।
জাতীয় কবি নজরুল ইসলামের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, যৌবনের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat