ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়ির সাথে ব্যক্তিগত অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জেলেনস্কির আঘাত গুরুতর নয় বলে তার মুখপাত্র বৃহস্পতিবার সকালে জানিয়েছেন।
মুখপাত্র সের্গি নিকিফোরভ এক বিবৃতিতে বলেছেন, কিয়েভে একটি যাত্রীবাহী গাড়ির সাথে প্রেসিডেন্টকে বহনকারী ও তার এসকর্ট গাড়ির সংঘর্ষ হয়।
প্রেসিডেন্টের সাথে থাকা চিকিৎসক দল ব্যক্তিগত গাড়ির চালককে জরুরি চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর প্রেসিডেন্টের শারিরীক পরীক্ষা করা হয়। তিনি তেমন কোন আঘাত পাননি। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনা খতিয়ে দেখছে।
এদিকে দুর্ঘটনার কবল থেকে ফেরার পর পরই প্রেসিডেন্টের নৈশকালীন ভাষণ প্রচার করা হয়।
এতে জেলেনস্কি বলেন, তিনি কেবলই খারকিভ থেকে ফিরেছেন। প্রায় পুরো অঞ্চলটি রুশ সৈন্যদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117