ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৯-১৭
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সাভার গলফ্ ক্লাবে তিন দিনব্যাপী এমজিএইচ মোনসোন কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ শেষে আজ শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এবং গলফ ফেডারেশন জেনারেলের প্রেসিডেন্ট এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, সেনাপ্রধান সাভার গলফ্ ক্লাবের নব নির্মিত টুইলাইট টেরেস’র উদ্বোধন করেন।
তিন দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি-বিদেশী মোট  ৩৬৭ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল  হক উইনার এবং মিসেস শায়লা পারভীন লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক সাভার সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সাভার গলফ্ ক্লাব ও দেশের বিভিন্ন গলফ্ ক্লাবের সদস্যবৃন্দ এবং দেশি-বিদেশী গলফারগণ উপস্থিত ছিলেন। 
সেনাবাহিনী প্রধান এমজিএইচ মোনসোন কাপ প্রতিযোগিতার মত মহতী উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন। তিনিবলেন, এই গলফ টুর্নামেন্টের  মাধ্যমে খেলোয়াড়দের শৃঙ্খলা এবং সত্যনিষ্ঠার গুণাবলী অনুশীলিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat