ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৯-২১
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিয়েভের সৈন্যরা ক্রেমলিনের দখলকৃত এলাকা পুনরুদ্ধারের প্রেক্ষিতে মস্কো-অধিকৃত অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন, রাশিয়ার সাথে সংযুক্তিকরণের বিষয়ে তারা জরুরিভাবে ভোট দেবে।
পূর্ব দোনেটস্ক এবং লুগানস্ক অঞ্চলের পাশাপাশি দক্ষিণ খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়াপন্থী কর্তৃপক্ষ বলেছে, এই সপ্তাহের শুরুতে শুক্রবার থেকে পাঁচ দিনের মধ্যে তারা ভোট সম্পন্ন করবে।
অঞ্চলগুলো ব্যাপক ইউক্রেনীয় পাল্টা আক্রমণের মুখে রয়েছে এতে দেখা যাচ্ছে কিয়েভের বাহিনী শত শত শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে, কয়েক মাস ধরে যা রাশিয়ার নিয়ন্ত্রনে ছিল।।
রাশিয়ায় তাদের একীভূত হওয়ার মাধ্যমে এই সংঘাতে নতুন মাত্রা পেতে পারে, এতে মস্কো নিজস্ব এলাকা হিসেবে দখলকৃত এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্রিয় হবে।
ওয়াশিংটন, বার্লিন এবং প্যারিস এই ভোটের নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এই ভোটের স্বীকৃতি দেবে না। ন্যাটো বলেছে, এতে যুদ্ধের গতি আরো বাড়বে।
রাশিয়ার ভোটের পদক্ষেপের নিন্দা জানানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘রাশিয়ায় অন্তর্ভুক্তির চেষ্টার জোরালো প্রতিবাদ ও কঠোর নিন্দা জানানোর জন্য আমি ইউক্রেনের সমস্ত বন্ধু এবং অংশীদারদের ধন্যবাদ জানাচ্ছি।’
জেলেনস্কি বুধবার ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat