ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সম্প্রীতির সুতিকাগার হলো বান্দরবান জেলা। কারণ সারাদেশে বিভিন্ন সম্প্রদায় ছড়িয়ে ছিঁটিয়ে আছে। কিন্তু এই জেলার মতো এত সম্প্রদায় দেশের অন্য কোন জেলায় নেই।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবী।
মন্ত্রী বীর বাহাদুর বলেন- ধর্ম যার যার এ দেশ আমাদের সবার । সেই চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সব ধর্মের মানুষের কিছু দুষ্ট লোক থাকে। যে দুষ্ট লোকের কোন ধর্ম নেই , বর্ণ নেই, সম্প্রদায় নেই। তাদের কোন গ্রহণযোগ্যতা নেই। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
সমাবেশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বান্দরবানে ১১ টি জাতির বসবাস। তাদের প্রত্যেকের প্রথাগত আইন আছে। প্রত্যেকে আইন মানে, নিয়ম কানুন মানে বলেই সবাই পাশাপাশি বসবাস করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat