ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ২২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিশু সুরক্ষায় একটি সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ এবং তার ব্যয় নির্বাহে সুষ্ঠ ব্যবস্থাপনা ও বাস্তবায়ন প্রয়োজন।
শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু আজ পার্লামেন্ট মেম্বারস্ ক্লাব সভাকক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, শিশু সুরক্ষায় একটি সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ এবং তার ব্যয় নির্বাহে সুষ্ঠ ব্যবস্থাপনা ও বাস্তবায়ন প্রয়োজন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য বাজেট বরাদ্দ থাকলেও তার নির্দিষ্ট কোন রূপরেখা না থাকায় বরাদ্দকৃত বাজেটের অর্থ যথাযথ ব্যয়ের ক্ষেত্রে নান রকম জটিলতার সম্মুখীন হতে হয়। এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট শিশু বাজেট প্রণয়ন হলে বাজেটের পরিকল্পিত বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজ হতো। শিশু সুরক্ষায় রাষ্ট্রের অর্থ ব্যয় নিছক কোনও ব্যয় নয়, বিনিয়োগ। আজকের এই সব শিশুরাই দেশ ও জাতি গঠনে একদিন দায়িত্বশীল ভুমিকা রাখবে।
এসময় তিনি শিশুদের সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি  প্রতিষ্ঠান, দেশি বিদেশি স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি পেশার মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সমৃদ্ধ জাতি গঠনের ক্ষেত্রে শিশুদের জন্য সর্বদা আন্তরিক ছিলেন। একজন শিশুর উন্নত ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে, প্রবীণ নাগরিকগণ কিভাবে সমাজে মর্যাদার সাথে থাকবেন, নারী কিভাবে জাতি গঠনে অনন্য ভুমিকা রাখবে- এসব বিষয়ে তাঁর একটি সু নির্দিষ্ট পরিকল্পনা ছিলো। তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সেই স্বপ্ন পুরণে নিরলস কাজ করে যাচ্ছেন। তার সরকার একটি শিশু বান্ধব সরকার।
সভায় আরো বক্তৃতা করেন ককাসের কো-চেয়ারম্যান আরমা দত্ত, সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জাকিয়া তাবাসসুম, উম্মে ফাতেমা নাজমা বেগম, তামান্না নূসরাত বুবলি, সৈয়দা রুবিনা আক্তার, কাজী কানিজ সুলতানা, অপরাজিতা হক ও আবিদা আনজুম মিতা, ইউনিসেফ-এর কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট, প্রজন্ম সংসদের সদস্য রাশিদুল আলম প্রমূখ। 
সূচনা বক্তব্য উত্থাপন করেন ইউনিসেফ প্রতিনিধি আশিক ইকবাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat