ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ৩০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রকৌশল দপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৬টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় দেবীপুর উচ্চবিদ্যালয়ের নতুন স্কুল ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে আগ্রাদ্বিগুন কলেজ এর নবনির্মিত ভবন ও শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাকাডেমিক ভবনও উদ্বোধন করেন। এছাড়াও  ৫ কোটি ৭৬ লক্ষাধিক টাকা ব্যয়ে উপজেলার বীরগ্রাম, শিববাটি, শংকরপুর, আমাইতাড়া পল্লীশ্রী ও কোকিল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৬টি প্রাথমিক বিদ্যালয় ও আগ্রাদ্বিগুন বাজারে ১টি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, এলজিইডি’র নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, আগ্রাদিগুন কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল লতিফ মীর, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন, প্রধান শিক্ষক এ.কে আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী আকতার হোসেন, শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এম লুৎফুল বারি, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat