ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ২১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং অপরিহার্য কৌশলগত অংশীদার।
শনিবার রাতে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উদযাপনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যৌথ উন্নয়নে বাংলাদেশ ও বিশ্বে চীন নিবেদিত থাকবে। 
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ নৌকা থেকে ক্রুজে পরিণত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবল বিপরীত গতি ও ¯্রােত সত্ত্বেও এগিয়ে চলেছে।
তিনি বলেন,বাংলাদেশে আমার নিজের তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে, বঙ্গোপসাগর থেকে একটি অত্যাশ্চর্য মুক্তা উঠছে।
রাষ্ট্রদূত বলেন, দুই প্রতিবেশী দেশের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন দীর্ঘ ও চিরকাল অটুট থাকবে।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা নি:সন্দেহে সবচেয়ে নজরকাড়া।
তিনি আরো বলেন, গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। চীনে বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীন ৯৮% শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।
তিনি বলেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই এবং মহামারী পরবর্তী পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশ ও চীন সবসময় একসঙ্গে দাঁড়িয়েছে। আমরা একে অপরকে মহামারী মোকাবেলায় সরঞ্জাম, টেস্টিং কিট, টিকা এবং আরও অনেক কিছুতে সাহায্য করেছি।
রাষ্ট্রদূত বলেন, মহামারী চলাকালীন আটকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে এখানকার চীনা দূতাবাস পুনরায় ভিসা প্রদান শুরু করেছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক, ব্যবসায়ী ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat