ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুৎ লাইনের গাছপালা সাফ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই জন শ্রমিক ৷ আজ ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল থেকেই পল্লী বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছপালা বেড়ে যাওয়ায় গাছের ডালগুলো ছাটাই করছিলেন বিদ্যুৎ শ্রমিকরা৷ এ সময় ডিস ব্যবসায়ী বাবুল হোসেনের ছেলে রুমান হোসেন তাদের ডিস লাইনের তার ছিড়ে যাওয়ায় এক শ্রমিককে গালিগালজ করতে থাকেন ও একপর্যায়ে তার হাতে থাকা একটি রড দিয়ে বিদ্যুৎ লাইনের শ্রমিক কৃপা চন্দ্র দাস ও বিশ্বজিৎ কে মারধর করে৷ সঙ্গে সঙ্গেই শ্রমিকরা তাদের উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে পল্লী বিদ্যুৎ মান্দা জোন এর ডিজিএম আসাদুজ্জামান অভিযুক্ত বাবুল হোসেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার মিটার জব্দ করে৷
ভুক্তভোগী শ্রমিক কৃপা চন্দ্র দাস ও বিশ্বজিৎ মারধরের কথা শিকার করে বলেন আমাদের কে আন্যায় ভাবে মারধর করা হয়েছে আমরা তার শাস্তির দাবি করি ৷ এ ব্যাপারে অভিযুক্ত বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা আমার ডিস লাইনের কয়েক জায়গায় তার কেটে দেওয়াই তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ পর্যন্তই পরে তারা এসে আমার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের মিটার নিয়ে চলে যায় ৷ এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ মান্দা জোনের ডিজিএম আসাদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবুল হোসেনের বাসা ও তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইন বিচ্ছিন্ন করে বিদ্যুতের মিটার নিয়ে আসা হয়েছে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat