ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয় দাবাড়–। আগামী ১ লা অক্টোবর থেকে ১১ অক্টোবর আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। 
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা হলেন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, মোঃ সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। 
আজ দাবা ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা, কার্যনির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি ও মোঃ সজল মাহমুদ,  ট্রেইনার আবু সুফিয়ান শাকিল এবং ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩০ সেপ্টেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। দলের সঙ্গে অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat