ব্রেকিং নিউজ :
ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪
  • প্রকাশিত : ২০২২-০৯-২৭
  • ২৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপ-কমিটি। আগামীকাল সারাদেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হবে।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন আজ এ বিষয়ে বলেন, “ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আমরা এক সপ্তাহের মধ্যে সারাদেশে ৭৬ হাজার চারা রোপণ করব। কারণ তিনি সবসময় পরিবেশ রক্ষায় নানা ধরণের গাছের চারা রোপণ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপ্রেণায় আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছি"। তিনি বলেন, প্রাথমিকভাবে সাব-কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবে। দেলোয়ার বলেন, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে উপ-কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় প্রায় ২০ হাজার তালগাছ রোপণ করবেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ১৫ লাখ চারা রোপণ ও বিতরণ করে।
সারাদেশে এক কোটির বেশি বৃক্ষ রোপণ করেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন।
দেলোার হোসেন বলেন, সারাদেশে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বৃক্ষরোপণ কর্মসূচীর পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে কাজ করা হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টিতে অসামান্য পারফরম্যান্সের জন্য আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ২০১৯ সালে “বিশ্ব পরিবেশ দিবস হিরো” হিসেবে স্বীকৃতি পেয়েছে।
উপ-কমিটি বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক সেমিনার এবং সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশকে সবুজ করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানও পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat