ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে চড়-থাপ্পর ও নাকে খত দিয়ে আজ বুধবার বেলা ২ টার সময় আসামীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে।

ধর্ষন চেষ্টার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) উপজেলার খাজুর ইউনিয়নের মর্ত্তুজাপুর গ্রামে। স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মর্ত্তুজাপুর গ্রামের হবিবর রহমানের ছেলে সামশুল আলম(৩৮)একই গ্রামের প্রতিবন্ধী শিশু (১১)কে একলা পেয়ে বাড়ির পাশের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে সামশুল আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় আনছারভিডিপি ক্লাবে নিয়ে যায়।পরে এলাকার বিভিন্ন মানুষের উপস্থিতিতে বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা চালায় ওই ক্লাবের সভাপতি লতিফর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,গ্রাম্য মাতব্বর মৃত তমছের মন্ডলের ছেলে রেজাউল ইসলাম(রব),আব্দুল মজিদের ছেলে মুরাদ,আব্দুর রশিদের ছেলে শাহিন, আইয়ুব আলীর ছেলে ময়নুল,আদরসহ কতিপয় মাতব্বরা।

স্থানীয় এলাকাবাসীরা জানান শিশুটির মা-বাবাকে সেখান থেকে বের করে দিয়ে শালিশের কাজ শুরু করেন তারা এবং শালিশের সিদ্ধান্ত মানতে বাধ্য করা হয় শিশুটির পরিবারকে।

এবিষয়ে খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন বলেন, এ রকম একটি ঘটনার কথা তিনি শুনেছেন। ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা স্থানীয়ভাবে আপোষযোগ্য অপরাধ। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা নাকরে থানা পুলিশের সহযোগিতা নিতে বলেন বলেও জানান তিনি।গ্রাম্য মাতব্বর এরকম অপরাধের আপোষ করে থাকেন তবে তারাও ওই অপরাধে আসামী হবেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন,মৌখিকভাবেএরকম একটি ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat