ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় বিয়ের দাবি নিয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী (২৩) দুইদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। বিয়ের দাবি পুরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়াসহ আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।
প্রেমিক যুবকের নাম মিঠুর কুমার ম-ল (৩২)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গী গ্রামের বিমল চন্দ্র ম-লের ছেলে। নওগাঁর বদলগাছি উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরে সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি।
ভুক্তভোগী তরুণী জানান, ফেসবুকের মাধ্যমে প্রায় এক বছর আগে মিঠুন কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্র ধরে মিঠুন রাজশাহী শহরে তাঁর সঙ্গে একাধিকবার দেখা সাক্ষাত করেন।
ওই তরুণী আরও বলেন, ‘গত ২২ আগস্ট সন্ধ্যার দিকে মিঠুন আমাকে রাজশাহী শহরের বোয়ালিয়া থানার পাশে একটি ছাত্রাবাসে নিয়ে যান। মিঠুনের মামাতো ভাই রকি ওই ছাত্রবাসে থেকে লেখাপড়া করতেন। ওই রাতে আমি ও মিঠুর একই কক্ষে রাতযাপন করেছি। এ সময় বিয়ের প্রলোভন দিয়ে মিঠুন আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন।’
তরুণী অভিযোগ করে বলেন, ‘এরপর থেকে মিঠুন আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। মোবাইল ফোনও রিসিভ করেন না। এ অবস্থায় অনেক কষ্টে মিঠুনের গ্রামের ঠিকানা সংগ্রহ করেছি। এখন বিয়ের দাবিতে অনশন করছি। দাবি পুরণ না হলে এখানেই আত্মাহুতি দিব।’
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসেন বলেন, সংবাদ পেয়ে শনিবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তরুণী বিয়ের দাবিতে অনঢ় রয়েছে। অবস্থা বিবেচনায় প্রামপুলিশ পাহারায় প্রতিবেশী সুকেশ চন্দ্র ম-লের বাড়িতে রাখা হয়েছে তাঁকে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মান্দা থানার ওসিকে অবহিত করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মামলা করতে চাইলে সবধরণের আইনি সহায়তা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat