ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ২৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তার বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ‘দ্রুত ও বড়’ ধরনের সফলতা অর্জন করেছে। এতে তারা চলতি সপ্তাহে রুশ বাহিনীর হাত থেকে ‘কয়েক ডজন’ গ্রাম পুনর্দখল করে নিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিদিনের ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে দ্রুতগতিতে এবং দৃঢ়তার সাথে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, তার সৈন্যরা পুনরায় দক্ষিণ ও পূর্বাঞ্চলে ‘কয়েক ডজন’ গ্রামের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।’
তিনি বলেন, খেরসন, লুগানস্ক ও দনেৎস্ক অঞ্চলের কিছু ভূখ- পুনর্দখল করা হয়েছে। রাশিয়ার অন্তর্ভূক্ত করার প্রশ্নে গত সপ্তাহে সেখানে গণভোট অনুষ্ঠিত হয়।
কিয়েভ ও পশ্চিমাবিশ্ব প্রহসনের এ গণভোটের নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপস্থাপন করা মানচিত্র অনুযায়ী, জেলেনস্কি ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলের আটটি গ্রামের কথা উল্লেখ করেন, যেখানে মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের ব্যাপক পাল্টা অভিযানের মুখে বাধ্য হয়ে পিছু হটে।
জেলেনস্কি বলেন, ‘আমাদের সৈন্যরা থামবে না। আমাদের পুরো ভূখ- থেকে দখলদারদের বিতাড়িত করা এখন সময়ের ব্যাপার মাত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat