ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিছুদিন আগেই নির্মাতা আলী আব্বাস জাফর ঘোষণা করেছেন তার পরবর্তী সিনেমায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে দেখতে যাচ্ছেন দর্শকরা। ‘বাদে মিয়া ছোটে মিয়া’ শিরোনামের এই সিনেমাটি ঘিরে বেশ আগ্রহও তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মাঝে।
তখন থেকেই জল্পনা-কল্পনা চলছে এই দুই তারকার বিপরীতে নায়িকা কে থাকছেন! এরইমাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডের প্রতিষ্ঠিত কোনো অভিনেত্রী যুক্ত হতে পারেন সিনেমাটিতে। কিন্তু সকলের সেই ধারণাকে মিথ্যে প্রমাণ করে চমকে দিলেন আলী আব্বাস জাফর। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে দেখা মিলবে এ সময়ের তারকা জাহ্নবি কাপুরের।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্মাতা-প্রযোজকরা প্রতিষ্ঠিত স্টারের বাইরে এই চরিত্রটির জন্য অভিনেত্রী খুঁজছিলেন। সেই ধারাবাহিকতায় তারা জাহ্নবিকে কাস্ট করেছেন। কারণ আলী আব্বাস জাফরের সিনেমায় প্রতিটি চরিত্রের বিশেষ গুরুত্ব থাকে। সেই জায়গা থেকে তিনি মনে করেছেন চরিত্রটির জন্য স্টার নয়, জাহ্নবিই উপযুক্ত।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে জাহ্নবি গণমাধ্যমে বলেন, ‘আলী আব্বাস স্যারের সিনেমায় কাজ করতে পারা ভাগ্যের বিষয়। তার সিনেমায় কাজ করা মানেই নিজেকে মেলে ধরার সুবর্ণ সুযোগ। তাই প্রস্তাবটি হাতছাড়া করতে চাইনি। তাছাড়া আমার চরিত্রটির অন্যরকম গুরুত্ব আছে। অন্যদিকে অক্ষয় ও টাইগারের সঙ্গে স্ক্রিন শেয়ারও ক্যারিয়ারের জন্য ইতিবাচক। আশা করছি, দারুণ একটি কাজ ক্যারিয়ারে যুক্ত হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat