ব্রেকিং নিউজ :
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সংকট কবলিত হাইতির কঠোর নিরাপত্তাহীনতা দূর করতে দেশটিতে অবিলম্বে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন।
দেশটি ইতোমধ্যে কলেরা মহামারির হুমকির মুখে রয়েছে।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে গুতেরেস সদস্য রাষ্ট্রসমূহের প্রতি ক্যারিবিয়ান দেশটির নিরাপত্তার নাটকীয়ভাবে অবনতি ঠেকাতে দ্রুত সশস্ত্র বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন।
হাইতিতে তীব্র রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও স্বাস্থ্য সংকট চলছে যা দেশটিকে পঙ্গু করে দিয়েছে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে।
সরকারের জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ১১ সেপ্টেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ ও লুটপাট চলার কারনে তীব্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
গুতেরেস তার চিঠিতে সরবরাহ ও সেবা নিশ্চিতে, পরিবহন অবকাঠামো ও তের টার্মিনালের নিরাপত্তা এবং সংঘবদ্ধ সহিংসতা মোকাবেলায় নিরাপত্তা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে জাতিসংঘ বৃহস্পতিবার দেশটিতে সম্ভাব্য কলেরা মহামারির বিষয়ে সতর্ক করেছে।
সংস্থাটি শুক্রবার জানিয়েছে, অন্তত ১২ জন কলেরা রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে এবং আরো ১৫২ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।
এ সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করছেন হাইতিতে জাতিসংঘের আবাসিক ও মানবিক বিষয়ক সমন্বয়কারী আলরিকা রিচার্ডসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat