ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ২১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ রোধকল্পে ও মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। 
তিনি বলেন, ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণ জরুরি। এক্ষেত্রে, মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক, শিক্ষকসহ সমাজের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ 
জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আয়োজিত ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ এ সব কথা বলেন। 
তিনি বলেন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ইত্যাদি বিষয়ে আজ যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, বাস্তব অভিজ্ঞতার নিরিখে কী ধরণের সহযোগিতা প্রয়োজন তা উপস্থাপন করেছে। যা এসপিসিপিডি প্রকল্পের ভবিষ্যৎ পন্থা নির্ধারণে সহায়ক হবে।
স্পিকার বলেন, বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্য ঝুঁকি সরাসরি সম্পৃক্ত। বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের শিক্ষার সুযোগ বিস্তৃত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কার্যক্রম সারা দেশে পরিচালনা করছেন। আজ মেয়েরা উপবৃত্তি পাচ্ছেন, যা তাদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করছে। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মায়েদের কাছে মেয়েদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে।
ডা. মো. আব্দুল আজিজ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত, উম্মে ফাতেমা নাজমা বেগম, সৈয়দা রুবিনা মিরা, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat