ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে প্লাস্টিক শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও কোনো পেট্রোকেমিক্যাল হাব নেই। দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে পেট্রোকেমিকাল হাব নির্মাণ অত্যন্ত জরুরী। এক্ষেত্রে জাইকাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। পাশাপাশি টেকসই জ্বালানিখাতে উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে মাতারবাড়ী-মহেশখালী প্রকল্প বাস্তবায়ন নিয়ে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। জসিম উদ্দিন বলেন, ভৌগলিক অবস্থানের কারণে সমুদ্র অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এসব সুযোগ কাজে লাগাতে আরও বেশি অবকাঠামো, বন্দর ও জ্বালানিখাতের উন্নয়ন প্রয়োজন। এসব খাতের উন্নয়নে জাইকার সহায়তা কামনা করেন তিনি।
দেশে পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে মাতারবাড়ী-মহেশখালীতে এই শিল্পে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান জসিম উদ্দিন।
বেসরকারিখাতকে সংযুক্ত করে মাতারবাড়ি মহেশখালী প্রকল্পকে সফল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জাইকার প্রধান কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর আসাকাওয়া ইউকা।
এফবিসিসিআইয়ের ইনোভেশন ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান এফবিসিসিআইর পরিচালক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল ইসলাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আট লেনে উন্নীত করার ব্যাপারে প্রাক-মুল্যায়ন কার্যক্রম হাতে নেওয়া ও লজিস্টিকস উন্নয়নে জাইকার ভূমিকা প্রত্যাশা করেন পরিচালক আবুল কাসেম খান।
বাংলাদেশে ইলেকট্রনিক যন্ত্রের চিপ তৈরির কারখানা স্থাপনের জন্য জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হাবীব উল্লাহ ডন ও পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন পরিচালক আমজাদ হুসেইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat