ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় আগামী ১৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেয়ার পর নির্বাচনের এই তারিখ ঘোষিত হলো।
এর আগে চলতি মাসের প্রথমদিকে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। 
দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।
এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন চেয়ারম্যান আবদুল গণি সাল্লেহ জানান, নির্বাচনের তারিখ ১৯ নভেম্বর। মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ৫ নভেম্বর।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
মাহাথির দুই দশকের বেশি সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আবার ২০১৮ সালে ৯২ বছর বয়সে দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারনে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat