মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য বিশিষ্ট সাংবাদিক আশরাফ খানের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর শাহাবাগস্থ বারডেম হাসাপাতালে যান।
তিনি আজ বিকেলে রাজধানীর শাহাবাগস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক আশরাফ খানকে দেখতে যান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক আশরাফ খান গত ১ অক্টোবর সিসিইউতে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের ১৩৯৯ নম্বর কেবিনে প্রফেসর ডা. ওয়াসিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা ক্রমে উন্নতি হচ্ছে।
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক আশরাফ খান তার আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117