ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ওপর বর্বরচিত নির্যাতনের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘রোহিঙ্গা’ দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  মাহনুভবতায় জীবন বাঁচাতে ছুটে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানসহ রোহিঙ্গা সংকটের মৌলিক দিক নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
সিনেমাটির পুরো শুটিং হয়ে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায়। তিনি ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেন ২০১৭ সালে।
ঢাকার যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, মিরপুরের সনি স্কয়ার, কেরানীগঞ্জের লায়ন, মতিঝিলে মধুমিতা, ঢাকার চিত্রামহল (শীততাপ নিয়ন্ত্রিত), সাভারের শ্রীপুরে চন্দ্রিমা, চট্টগ্রামের সিলভারস্কীন, সিনেমা প্যালেস, খুলনার শঙ্খ ও চিত্রালীসহ দেশের বেশ কিছু সিনেমা হলে আজ এটি একযোগে মুক্তি পেয়েছে।
সিনেমাটি গত বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।
এই সিনেমায় সবার নজর কেড়েছেন অভিনেতা এনামুল হক। তিনি মিয়ানমার সেনাবাহিনীর মেজর অং সান থুরা’র চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে মিয়ানমারের মেজরের ভূমিকায় এনামুল হকের অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছেন। এনামুল হক এর আগে জিল্লুর রহমানের ‘ঈমানদার মাস্তান’, ‘স্বপ্নের ভালোবাসা’, মনোয়ার খোকনের ‘ক্ষত বিক্ষত’, ‘প্রেম সংঘাত’, শাহিন সুমনের ‘খালাস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
 ‘রোহিঙ্গা’ সিনেমার ট্রেলার প্রকাশ উপলক্ষে সম্প্রতি রাজধানীর এফডিসিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat