ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা পৌঁনে তিনটার দিকে উপজেলার পাঁচরুখি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- লেগুনার চালক ফেরদৌস (২৬) ও যাত্রী কুলসুম (৫৫)। নিহত কুলসুম জেলার আড়াইহাজারের বেগপাড়ার লোকমানের স্ত্রী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
কাঁচপুর হাইওয়ে থানার ভুলতা ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, নরসিংদী থেকে ঢাকাগামি ‘রূপসী বাংলা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও লেগুনা দু’টি ছিটকে সড়কের দু’পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কুলসুম নামের লেগুনার এক নারী যাত্রী মারা যান। অপরদিকে, গুরুতর অবস্থায় লেগুনার চালক ফেরদৌসকে রূপগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি জানান, নিহতদের মরদেহ নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat