ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ২১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন। আওয়ামী লীগ নারীদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়নের সূচনা করে।
আজ সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নম্বর তিলনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের স্বাধীনতা বিরোধীরা নারীদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই স্বাধীনতা বিরোধীরা ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনও চলছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন। বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশাপাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। কৃষকের জন্য ভর্তূকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার।
দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করা হচ্ছে।
তিলনা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন।
সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম, প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat