ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মকর্তা-কর্মচারির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
আসামিরা হলেন- আওলাদ হোসেন (২১), মো. জাহাঙ্গীর আলম (৩৬), এনামুল হক (২৮), মো. হারুন-অর-রশিদ (৪০) ও মাহফুজুল আলম (৩১)।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন। 
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার দেখানোর পর সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে। 
এরআগে শনিবার (২২ অক্টোবর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় জিডি করে (ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা) গ্রেফতার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
তারও আগে শুক্রবার (২১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।
এদিন বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশ’ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে তা স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat