ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ২০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপির সমাবেশে বাস মালিকরা তাদের বাসের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে ধর্মঘট দিচ্ছে; অন্য কোন কারণে নয়। 
পরিবহন ধর্মঘটের জন্য সরকার দায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, বাস মালিকরা বলছে যে বিএনপি গাড়ি পুড়িয়ে, শ্রমিক, মালিক ও জনসাধারণকে হত্যা করেছে। তারা কখনো বাস মালিক ও শ্রমিকের খোঁজ খবর নেয় নাই। 
প্রতিমন্ত্রী আরো বলেন, তাদের (বাস মালিকদের) পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি বাস মালিক ও শ্রমিকদের কাছে ক্ষমা চাওয়ার পর যদি তারা ক্ষমা করে সেটা তাদের বিষয়।
খালিদ মাহমুদ চৌধুরী আজ জেলার বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডটরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আাসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, এএসপি সার্কেল রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের মো. মামুন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কারণ এখন বাংলাদেশে সিকিউরিটি আছে। কোন ধরনের ঝুঁকি নাই। আর এ ঝুঁকি  মোকাবেলা করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি বলেন, বিএনপি দেশের মানুষকে না খেয়ে মারতে চেয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মর্যাদা দিয়েছেন। এটাকে ধরে রাখতে হবে। এজন্য প্রয়োজন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সর্বত্র শান্তি থাকবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের  সকল ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাহলে উন্নত বাংলাদেশ হবে, যেটা আমরা কল্পনা করছি। 
কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat