ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ২৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ রাতে সিলেট থেকে শারজাহ রুটে সরাসরি বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে।আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৪ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে বিমানের একটি ফ্লাইট (বিজি-২৫১) ছেড়ে যাবে। শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে সেখানকার স্থানীয় সময় দিবাগত রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এর পর সিলেট থেকে সকাল ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জনিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সিলেট-শারজাহ ফ্লাইট চালুর ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। এতে তাদের ভোগান্তি কমবে বলে জানান বিমান কর্তৃপক্ষ। এর আগে গত ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়।
বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত হওয়ায় ও বিমানবন্দরের সার্বিক সক্ষমতা বাড়ার ফলে আন্তর্জাতিক নতুন নতুন রুটে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে। এরপর সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat