ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলায় প্রথমবারের মতো বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন। আজ সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময়ে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত সর্বশেষ সমন্বিত তালিকা মোতাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ৪৬৭ টি স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধারা স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ সকলেই পাবেন। আশা করি এ ডিজিটাল সনদ-পরিচয়পত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সরকার ঘোষিত সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
ডিজিটাল সনদ-পরিচয়পত্র বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার কমান্ডার শাহজাহান সাজসহ ইউনিয়ন কমান্ডারবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat