ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড তারকা জাহ্নবী কাপুর। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘মিলি’। এরই মধ্যে খবর, মুম্বাইয়ের বান্দ্রার মতো বিলাসবহুল জায়গায় ৬৫ কোটি রুপি দিয়ে বিলাসবহুল ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী। ৮৬৬৯ স্কোয়ার ফুটের এই ডুপ্লেসটি অক্টোবরের ১২ তারিখে রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী ও তার বাবা বনি।
বান্দ্রা হল মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকা। এখানেই বলিউডের অধিকাংশ তারকার বসবাস। সমুদ্রের কিনারে অবস্থিত এই জনপদে থাকতে হলে প্রত্যেককেই বিপুল অর্থ খরচ করতে হয়। সেই অভিজাত বাসিন্দাদের তালিকায় এবার নাম জুড়ল জাহ্নবীর।
গত জুলাই মাসে জুহুতে নিজের বিলাসবহুল ট্রিপ্লেক্স ফ্ল্যাট অভিনেতা রাজকুমার রাওয়ের কাছে বিক্রি করেন জাহ্নবী। ২০২০ সালে ৩৯ কোটি টাকা দিয়ে জুহুতে এই ট্রিপ্লেক্স ফ্ল্যাট কিনেছিলেন তিনি। এটি জুহুর আরায়া বিল্ডিংয়ের ১৪, ১৫ এবং ১৬ তলায় রয়েছে সেই ফ্ল্যাট।
ছোট থেকেই বলিউডের সঙ্গে যোগ রয়েছেন জাহ্নবীর। পরিবারের সকলেই প্রায় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। মা সুপারস্টার শ্রীদেবী এবং বাবা প্রযোজক বনি কাপুর। তাই জাহ্নবীর বলিউডে পা রাখার বিষয়টা অবাক হওয়ার মতো কিছু নয়।
২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। এরপর বড় পর্দায় এবং ওটিটিতে একাধিক কাজ করেছেন। গুঞ্জন সাক্সেনা ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat