ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত বিএনপি কর্মী আবুল বাশারের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দু’দিনের রিমান্ড শেষে ছাত্রদলের ১১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 
এদিন ১২ আসামিকে আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য আসামি আবুল বাশারকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপর দিকে ছাত্রদলের ১১ জন নেতাকর্মীকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি আবুল বাশারের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ছাত্রদলের ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে ৩ নভেম্বর আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১১ জনের বিরুদ্ধে পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তাদের প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের। 
তারও আগে ২ নভেম্বর বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনায় তার দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদি হয়ে পল্টন মডেল থানায় এ মামলা করেন। মামলায় বিএনপির ৪০ থেকে ৫০ অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat