সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার দেশের তৃতীয় লিঙ্গের নাগরিক হিজড়াদের পুনর্বাসনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। তৃতীয় লিঙ্গের এসব নাগরিকদের বাড়ি তৈরি করে দেয়াসহ তাদের ব্যবসা করার জন্য এককালীন অনুদান দেয়া হচ্ছে।
সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরে ভিক্ষুকদের বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। এটা নিরসন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। অল্প দিনের মধ্যে আমরা ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে যেন ভিক্ষাবৃত্তি না থাকে সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছি।’
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117