ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-১১
  • ২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সৈন্যদের পাশে থেকে লড়াই করা জাপানের এক নাগরিক নিহত হয়েছেন। তিনি এ যদ্ধে নিহত জাপানের প্রথম নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার টোকিও’তে কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, ২০ বছর বয়সী এ ব্যক্তি বুধবার ইউক্রেন যুদ্ধে নিহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরু হওয়ার পর তিনি এ যুদ্ধে নিহত প্রথম জাপানি নাগরিক বলে ধারনা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জাপান যুদ্ধ বিধ্বস্ত দেশটি ছাড়তে তাদের নাগরিকদের আহ্বান জানায়।
মাতসুনো সাংবাদিকদের বলেন, ‘জাপানের কূটনীতিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছেন।’
জিজি প্রেস পরিবেশিত খবরে বলা হয়, এ ব্যাপারে কর্মকর্তারা বিস্তারিত আর কিছু জানাননি। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি ছোট সৈন্যদলের সাথে যুদ্ধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat