ব্রেকিং নিউজ :
ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪
  • প্রকাশিত : ২০২২-১১-১১
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ বলেছেন, ‘বিএনপির কোনদিন সত্যের রাজনীতি করিনি। বিএনপি ১ কোটি ভুয়া ভোটার তালিকাভুক্ত করেছিল।’ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। বিশ্বমন্দা থেকে একমাত্র শেখ হাসিনা মুক্ত করতে পারবেন।’
তিনি বলেন. ‘বিগত সময়গুলোতে যেভাবে সবাই ভালো ছিলেন সামনের ১৪ মাস সব ভুলে মাঠে থাকতে হবে। নৌকাকে জেতাতে হলে এর বিকল্প নেই’।
এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতিকে সভামঞ্চে ফুল দিয়ে বরণ করে নেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পরে প্রধানমন্ত্রীর হাতে তারা ক্রেস্ট তুলে দেন।
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ ঘিরে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই যুব নেতা-কর্মীরা আসতে শুরু করেন।
সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। এ ছাড়া, পুরো ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা দিয়েও সাজানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat