ব্রেকিং নিউজ :
রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
  • প্রকাশিত : ২০২২-১১-১১
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করায় সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হলো বাংলাদেশের কিশোরীরা। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশকে ৩ পয়েন্টে পেছনে রেখে শিরোপা নিশ্চিত করে সফরকারী নেপাল। এই নিয়ে চার ম্যাচে তিনটি জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হাবর গৌরব অর্জন করে নেপাল। 
অপরদিকে চার ম্যাচের মধ্যে দুটি জয়, একটিতে হার এবং এক ড্রয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ পয়েন্ট। টুর্নামেন্টে ভুটানকে দুই লেগে যথাক্রমে ৮-০ ও ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম লেগে নেপালের কাছে পরাজিত হয় স্বাগতিক কিশোরীরা। ফলে আজ ড্র করায় চার ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। 
নেপালের চেয়ে পয়েন্টে ৩ পয়েন্টে পিছিয়ে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে ছিল বাংলাদেশ। ফলে শিরোপা নিশ্চিতের জন্য আজ জয়ের বিকল্প কোন পথ খোলা  ছিলনা স্বাগতিক মেয়েদের সামনে। অপরদিকে শিরোপা নিশ্চিতের জন্য একটি ড্র’ই যথেষ্ঠ ছিল নেপারের জন্য। শেষ পর্যন্ত তাই হলো। 
ম্যাচের ১৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় সফরকারীরা। ডিফেন্ডার অনন্যা মুর্মু বিথিকে কাটিয়ে কাট ব্যক করেন সমিক্ষা মাগার। কানন রানী বাহাদুর সেটি ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন সুশিলার পায়ে। নেপালে এই ফরোয়ার্ডের দূরপাল্লার শটে বাংলাদেশের জালে আশ্রয় নেয় বল (০-১)। 
বিরতির পর অবশ্য গোলটি পরিশোধ করে স্বাগতিক শিবিরকে আশার আলো দেখান অধিনায়ক রুমা আক্তার। ৫৪তম মিনিটে জয়নব বিবি রিতা কর্নার থেকে ক্রস করলে  লাফিয়ে উঠে দর্শনীয় হেডে সেটি জালে জড়ান রুমা (১-১)। 
ম্যাচের শেষ মিনিটে অবশ্য জয় নিয়ে শিরোপা ঘরে তোলার দারুন সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৮৯তম মিনিটে তৃষ্ণা রানীর শট বক্সের মধ্যে বিপানা স্নিহির হাতে লাগলে পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন স্বাগতিক জয়নব বিবি রিতা। তার দুর্বল শটের বল সহজেই ফিরিয়ে দেন সফরকারী গোল রক্ষক। ফিরতি বলটি অবশ্য ফের জালে জড়ানোর সুযোগ ছিল স্বাগতিকদের। কিন্তু বাংলাদেশের কেউ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat