ব্রেকিং নিউজ :
ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, বরং নেতিবাচক রাজনীতির কারনে বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে। 
তিনি আজ রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন।
বিএনপি’র জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ নাকি ঈর্ষান্বিত, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসুন তখন দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি। 
তিনি দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির নেতাদের ফেসবুকে প্রচার বাড়ানোর নির্দেশনা দিয়ে বলেন, বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে তার জবাব দিতে হবে।
দেশে নাকি গণতন্ত্র নেই, বিএনপি মহাসচিবের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা নেই তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? 
আওয়ামী লীগের ক্ষমতার কোন মোহ নেই, জনগণ চাইলে ক্ষমতায় থাকবে। না হয় থাকবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার মোহ বিএনপির। তারা হারানো হাওয়া ভবন ফিরে পেতে টেক ব্যাক করতে চায়।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঘোষণাপত্র উপকমিটির সভায় যোগ দেন। এসময় ঘোষণা-পত্র উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat