ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত শাহদাব আকবর সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে শাহদাব আকবর এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117