মিশরের পূর্বাঞ্চলীয় হুরগাদা রিসোর্ট নগরীর কাছে রোববার একটি ট্রাকের সাথে এক মিনিবাসের সংঘর্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।
এক বিবৃতিতে বলা হয়, ১২ জন মারা গেছে ও ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র।
আদালতের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, প্রসিকিউটররা লোহিত সাগরের উপকূল বরাবর হুরগাদা ও রাস গরিবের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছেন।
মাত্র কয়েকদিন আগে নীল ডেল্টায় একটি মিনিবাস উল্টে একটি খালে পড়ে ২০ জন নিহত হওয়ার পর এ দুর্ঘটন ঘটলো।
১০৪ মিলিয়ন বাসিন্দার দেশটিতে গত বছর সড়ক দুর্ঘটনায় ৭,০০০ জনের মৃত্যু হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117