ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০২২-১১-২২
  • ২৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে নবজাগরণের সৃষ্টি হয়েছে।
আগামীকাল ২৩ নভেম্বর ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২২’ উপলক্ষ্যে আজ এক বাণীতে  তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২২ অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদসহ এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে রাষ্ট্রপতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। দেশের ক্রীড়া উন্নয়নসহ মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। তৃণমূল থেকে প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদ গড়ে উঠার পাশাপাশি দেশের ক্রীড়াজগতের সার্বিক মানোন্নয়নে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  
তিনি আশা করেন, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গণ আরো এগিয়ে যাবে। আগামী দিনেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে – এটাই সকলের প্রত্যাশা। 
তিনি বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat