ব্রেকিং নিউজ :
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজুতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ সূত্রে এ কথা জানা গেছে।
ফুটেজে দেখা গেছে, রাস্তায় কমলা ও নীল ব্যারিকেড দেয়া হয়েছে। হৈ চৈ ও চেঁচামেঁিচর শব্দ শোনা যাচ্ছিল এবং লোকজন পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুঁড়ছে। এ সময়ে কিছু লোককে পুলিশ পেছনে হাত বাঁধা অবস্থায় ধরে নিয়ে যায়। 
বুধবার চেন নামে গুয়াংজুর বাসিন্দা জানান, তিনি প্রায় একশ’ পুলিশকে হাইজু জেলার হোয়াইজো গ্রামে সমবেত হতে দেখেছেন। পুলিশ মঙ্গলবার রাতে এখান থেকে অন্তত তিনজনকে আটক করে নিয়ে যায়।
হাইজু জেলায় ১৮ লাখেরও বেশি লোকের বাস। এখানে করোনা সংক্রমণ প্রতিরোধে অক্টোবর থেকে লকডাউন চলছে। নভেম্বরের প্রথমদিকেও এখানে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়।
উল্লেখ্য, চীনের রাজধানী বেইজিংসহ বড়ো বড়ো বিভিন্ন শহরে চলমান বিক্ষোভের অংশ হিসেবেই এখানেও প্রতিবাদ চলছে।
দেশটির শূন্য কোভিড নীতির প্রতিবাদে ব্যতিক্রমী এ বিক্ষোভে অংশ নেয় লোকজন।
করোনা সংক্রমণ কমাতে চীনা কর্তৃপক্ষের নেয়া কঠোর নীতি জনগনের মনে হতাশা তৈরি করেছে। তারা লকডাউন, কোয়ারেন্টিন ও গণহারে করোনা পরীক্ষা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। 
সম্প্রতি চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পদত্যাগ দাবি করে। 
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়সহ আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকেও বিক্ষোভের খবর শোনা গেছে।
যদিও চীনে প্রেসিডেন্ট শি জিন পিং এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ কিংবা শ্লোগান দেয়ার ঘটনা বলতে গেলে বিরল। দেশটির আইন অনুযায়ী সরকার ও প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনাকারীদের কঠোর শাস্তির বিধান রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat