ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি কমিটির সভায় নারী খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা স্টেডিয়ামগুলোর ডিজাইন সংশোধন করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য আব্দুল মান্নান এবং আরমা দত্ত সভায় অংশগ্রহণ করেন।
সভায় দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বিবরণ, প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি ও হালনাগাদ অবস্থা পর্যালোচনা করা হয়। এছাড়া  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গৃহীত প্রকল্পসমূহ এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যেসব জেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে; সেসব স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রকল্পগুলোর ডিজাইন সংশোধন  করে  দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
সভার শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদ  সদস্যদের  রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat