ব্রেকিং নিউজ :
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাইতির রাজধানীর কাছের এক শহরে অপরাধী চক্রের হামলায় ১২ জন নিহত হয়েছে এবং তারা সেখানের অনেক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। বুধবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি বলেন, কয়েকদিন আগে পুলিশ ও বাসিন্দারা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরের কবেরাট শহর থেকে অপরাধী চক্রের সদস্যদের বিতাড়িত করে। তবে তারা ফিরে এসে মঙ্গলবার রাতে এ ভয়াবহ হামলা চালায়।
মেয়র এএফপি’কে বলেন, ‘আজ সকালে আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি।’ অনেক শক্তিশালী ও সশস্ত্র এ অপরাধী চক্র মাসের পর মাস ধরে হাইতির কবেরাট শহর নিয়ন্ত্রণ করে আসছে। মেয়র বলেন, একটি প্রধান সড়ক বরাবর কবেরাট শহরের অবস্থান হওয়ায় বিভিন্ন হামলার কারণে দেশটির যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়।
হাইতিতে বছরের পর বছর ধরে সংকট চলায় দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জোভেনাল মোইজ নিহত হওয়ায় দেশটির সংকট আরো ঘনীভূত
হয় এবং অপরাধী চক্রের বিস্তার ঘটে ও তারা হাইতির অনেক এলাকার নিয়ন্ত্রণ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat