জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি আজ শুক্রবার মেহেরপুরে ‘কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকর’ শীর্ষক পকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বর্তমান সরকারের সময়ে মেহেরপুরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই জেলাকে উন্নয়নের ক্ষেত্রে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, দেশব্যাপি উন্নয়নের ধারাবাহিকতায় মেহেরপুরও পিছিয়ে নেই। মেহেরপুরকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।
কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117