ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মাদক একেকটি পরিবারকে ধ্বংস করে দেয়; সেজন্য সবাইকে মাদকের ব্যাপারে সচেতন থাকতে হবে। কেউ মাদকে আসক্ত হলে শুরুর দিকেই তা বন্ধ করতে হবে। 
সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন বাজারে আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মাদক নির্মূলে পরিবারের দায়িত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবারে সন্তানদের শাসনের মধ্যে রাখা উচিত; যাতে তারা মাদক থেকে দূরে থাকে।
মন্ত্রী বলেন, ‘আমরা বিজয়ী জাতি, আমরা যদি মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হই, ঘরে ঘরে মাদক বিরোধী আন্দোলনে শামিল হই তবে আমরা মাদকের বিরুদ্ধেও জয়ী হবো।’ 
মাদক ও নেশা বিরোধী সংস্থা ‘মানস’ এর উদ্যোগে আয়োজিত এবং এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বরবিন্দু ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এবং বিশ্বনাথ পৌরসভার চেয়ারম্যান মো. মহিবুর রহমান। অনুষ্ঠানে বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat