ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২ হাজার ৭০৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ২৮ শতাংশ। রোববার শনাক্তের হার ছিল দশমিক ৬৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৯৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৮ হাজার ৮৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ১৭৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১০৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৫ জন। শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৮৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat