লালমনিরহাট জেলায় আজ র্যালি ও আলোচনাসভার মধ্যে দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে।আজ সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক টি. এম. এ মমিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিদুর রহমান ও জেলা কৃষিবিদ ইনস্টিটিউশনের সেক্রেটারি মো. শাহ আলম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান।
অনুষ্ঠানে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।
এর আগে, একটি র্যালি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117