ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ২১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি ২০২৩- এর জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। আজ এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। 
এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনেস্কোর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এই মনোনয়ন জমা দিতে হবে। দাখিলকৃত প্রস্তাবনাসমূহ একটি উচ্চ পর্যায়ের বাছাই কমিটি যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রস্তাব ইউনেস্কোতে পাঠানো হবে। নূন্যতম ১৬ বছর বয়সী তরুণরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবে।
এ পুরস্কারের উদ্দেশ্য তরুণ উদ্যোক্তাদের দ্বারা ব্যক্তি, প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থা কর্তৃক গৃহীত সৃজনশীল অর্থনীতিতে (সিনেমা/অডিও ভিজ্যুয়াল/মিডিয়া আর্টস/ সংগীত ইত্যাদি) উদ্ভাবনী প্রকল্প ও কর্মসূচিকে স্বীকৃতি প্রদান করা। 
ইউনেস্কো ওয়েবসাইট লিংক: https://www.unesco.org/en/articles/2023-call-nominations-unesco-bangladesh-bangabandhu-sheikh-mujibur-rahman-international-prize.

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat